আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাচ্ছে দম সিনেমা। এতে অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরী। এই ছবির মাধ্যমে প্রথমবার নিশো ও চঞ্চলের সঙ্গে কাজ করেছেন পূজা।
সিনেমাটির প্রচারণার মধ্যেই ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, তিনি এনগেজড।
পূজা বলেন,“এখানে আমি সত্যিটাই বলব। আমি এনগেজড। এই প্রথম আমি কথাটা বললাম।”
রোববার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম–এ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও পাকিস্তান জাতীয় ক্রিকেট দল–এর তৃতীয় ও সিরিজ নির্ধারণী ওয়ানডে ম্যাচ দেখতে গিয়েছিলেন আফরান নিশো ও পূজা চেরী। গ্যালারিতে বসেই সমর্থকদের সঙ্গে খেলা উপভোগ করেন তারা।
পডকাস্টে পূজা চেরী আরও বলেন, সম্পর্কের মূল্য তার কাছে অনেক বেশি।
তার ভাষায়—“আমি চাই না ডিভোর্স শব্দটি আমার নামের সঙ্গে যুক্ত হোক। সংসার আর অভিনয় একসঙ্গে চালানো সম্ভব না হলে আমি সংসারকেই বেছে নেব।”
তিনি জানান, যার সঙ্গে তিনি এনগেজড, তিনি খুবই সহায়ক এবং মিডিয়ায় কাজ করা বা না করার সিদ্ধান্ত সম্পূর্ণ পূজার ওপরই ছেড়ে দিয়েছেন।
এমআর/