শিক্ষা

১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ ২০২৬, ১১:৪৬
PostImage

রমজান মাসজুড়ে ছুটির কারণে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।


রমজান মাসজুড়ে ছুটির কারণে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

মঙ্গলবার মন্ত্রণালয়ের উপপরিচালক মো. অয়নাল আবেদীন স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন

পরিপত্রে বলা হয়েছে, রমজান মাসের ছুটির পর বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম শুরু হলে পরবর্তী ১০টি শনিবার নিয়মিত পাঠদান চালু রাখা হবে, যাতে শিক্ষার্থীদের পড়াশোনার ঘাটতি পূরণ করা যায়।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।


এমআর/