সারাদেশ

দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৯০ ফুট গভীরে

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ ২০২৬, ১৭:৫৭
PostImage

রাজবাড়ী, ২৫ মার্চ: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে পড়ে গিয়ে ডুবে গেছে। বাসটি পানির প্রায় ৯০ ফুট গভীরে অবস্থান করছে বলে জানিয়েছে প্রশাসন।


রাজবাড়ী, ২৫ মার্চ: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে পড়ে গিয়ে ডুবে গেছে। বাসটি পানির প্রায় ৯০ ফুট গভীরে অবস্থান করছে বলে জানিয়েছে প্রশাসন।

বুধবার (২৫ মার্চ) বিকাল সোয়া ৫টার দিকে ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন এলাকায় সৌহার্দ পরিবহনের বাসটি নদীতে পড়ে যায়।

রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান জানান, বাসটির অবস্থান শনাক্ত করা হয়েছে এবং উদ্ধারকাজ চলমান রয়েছে। তবে বৈরী আবহাওয়া, বিশেষ করে ঝড়-বৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়েছে, ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে অতিরিক্ত ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান জোরদার করেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজন নারীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন, যার মধ্যে অন্তত ১১ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

গোয়ালন্দ থানার ওসি জানান, উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। ফরিদপুর ফায়ার সার্ভিসের কমান্ডার মো. বেলাল উদ্দিন বলেন, রাত সাড়ে ৮টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়ে হতাহতদের উদ্ধার করা হচ্ছে।

নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


এমআর/