বিনোদন

টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৯ মার্চ ২০২৬, ১৫:১১
PostImage

টালিউড সিনেমার পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় রোববার (২৯ মার্চ) আকস্মিকভাবে প্রয়াণ করেছেন।


টালিউড সিনেমার পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় রোববার (২৯ মার্চ) আকস্মিকভাবে প্রয়াণ করেছেন। তিনি মৃত্যুকালে ছিলেন ৪৩ বছর বয়সী। তার আকস্মিক প্রয়াণে গোটা ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে।


সূত্র জানায়, পশ্চিমবঙ্গের তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করার সময় রাহুল সমুদ্রে নামেন। একপর্যায়ে হঠাৎ তিনি তলিয়ে যান। সহকর্মী ও টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করে দ্রুত দিঘা হাসপাতালে নেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবেই মৃত্যু হয়েছে।


ধারাবাহিকের সহ-অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, শুটিং শেষে রাহুল আরও কিছু শট করতে সমুদ্রে নামেন। হঠাৎ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভাস্কর বলেন, “সুস্থ-স্বাভাবিক একজন মানুষ এভাবে হঠাৎ চলে যাবেন—এটা মেনে নেওয়া কঠিন।”


রাহুলের ক্যারিয়ারের শুরু হয় ২০০৮ সালে, যখন তিনি কলকাতার ব্লকবাস্টার সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন। তার প্রয়াণে টালিউড শিল্পী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


এমআর/