চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।
রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ড চেয়ারম্যানদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত একাধিক বোর্ড চেয়ারম্যান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে এক চেয়ারম্যান জানান, পরীক্ষার সময় ঘনিয়ে আসায় একটি নির্দিষ্ট তারিখ নির্ধারণের লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানে প্রাথমিকভাবে ৭ জুন থেকে পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
তবে এই সিদ্ধান্ত কার্যকর করতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন-এর চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। অনুমোদন পাওয়া গেলে এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে।
সভায় শিক্ষামন্ত্রী উপস্থিত না থাকলেও তার অনুমোদনের পরই চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হবে বলে জানা গেছে।