সারাদেশ

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দরে একদিনেই আসছে ৬১ হাজার টন ডিজেল

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৩ এপ্রিল ২০২৬, ১৩:৩৪
PostImage

সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে ভিড়ছে দুটি বড় জাহাজ | অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ।


দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) এক দিনেই সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে মোট ৬১ হাজার টন ডিজেল নিয়ে দুটি বড় জাহাজ বন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে।

সিঙ্গাপুর থেকে প্রথম জাহাজ শুক্রবার ভোরে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘ইয়ান জিং হে’ (YAN JING HE) ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়। জাহাজটির শিপিং এজেন্ট ‘প্রাইড’-এর স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, সিঙ্গাপুর থেকে আসা এই জাহাজটি বর্তমানে ডলফিন জেটিতে বার্থিংয়ের অপেক্ষায় আছে।

মালয়েশিয়া থেকে দ্বিতীয় জাহাজ বন্দর সূত্র জানায়, শুক্রবার রাতেই মালয়েশিয়া থেকে আরও ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ‘শান গ্যাং ফা জিয়ান’ (SHAN GANG FA ZHAN) নামের দ্বিতীয় আরেকটি জাহাজ বন্দরে নোঙর করবে। জাহাজ দুটি যুক্ত হলে এক দিনেই বন্দরে মোট ৬১ হাজার টন ডিজেল এসে পৌঁছাবে।

বন্দর কর্তৃপক্ষের বক্তব্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর আহমেদ আমিন আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, দেশের জ্বালানি চাহিদা মেটাতে ‘ইয়ান জিং হে’ জাহাজটিকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, আগামীকাল শনিবার একটি এলএনজি পরিবাহী জাহাজ আসারও শিডিউল রয়েছে। দ্রুততার সঙ্গে এসব জ্বালানি পণ্য খালাসের সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


এমআর//