৪৭তম বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
মঙ্গলবার (৭ এপ্রিল) প্রকাশিত ফলাফল অনুযায়ী, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোট ৩ হাজার ৬৩১ জন পরীক্ষার্থী। এর আগে, গত বছরের ২৭ নভেম্বর লিখিত পরীক্ষা শুরু হয়ে ১৮ ডিসেম্বর শেষ হয়। এ ধাপে অংশগ্রহণ করেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। মৌখিক পরীক্ষার সময়সূচি ও বিস্তারিত নির্দেশনা পরবর্তীতে পিএসসি থেকে জানানো হবে। বিসিএস পরীক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ, কারণ মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই চূড়ান্তভাবে ক্যাডার নিয়োগ নির্ধারিত হয়।