সারাদেশ

দেশের ৫৮ জেলায় শক্তিশালী কালবৈশাখীর সতর্কবার্তা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২৬, ০৬:২৯
PostImage

দেশের ৫৮ জেলার ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


দেশের ৫৮ জেলার ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৭ এপ্রিল) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ৫৮ জেলায় সোমবার সকাল ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ চমকানোসহ পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।


এদিকে আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টার মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে।

এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সবাইকে সতর্ক থাকার এবং প্রয়োজন ছাড়া খোলা জায়গায় অবস্থান না করার পরামর্শ দিয়েছে।