সারাদেশ

রূপগঞ্জের মাহনায় মাদকবিরোধী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০১ মে ২০২৬, ১০:৪৭
PostImage

মাদকদ্রব্যের ব্যবহার ও পাচার রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাহনা এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


মাদকদ্রব্যের ব্যবহার ও পাচার রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাহনা এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) জুমার নামাজের পর রূপগঞ্জ উপজেলার মাহনা এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে হাজারো মানুষ অংশগ্রহণ করেন। তারা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে এলাকাজুড়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন।


সমাবেশের মূল উদ্দেশ্য ছিল মাদকদ্রব্যের ক্ষতিকর দিক সম্পর্কে জনগণকে সচেতন করা এবং মাদক সেবন ও পাচারের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলা। মিছিলে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মাদকের ভয়াবহ প্রভাব তুলে ধরেন।

প্রতিবাদী সমাবেশে বক্তব্য দেন যুবদল নেতা সুমন সোহেন। তিনি বলেন, মাদকদ্রব্য যুবসমাজের ভবিষ্যৎ ধ্বংস করছে এবং এ থেকে পরিত্রাণ পেতে সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায়ই মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজন করা হলে মাদক ব্যবহার কমবে এবং একটি সুস্থ-সুন্দর সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।

এই কর্মসূচির মাধ্যমে মাহনা এলাকাবাসী মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।