সারাদেশ

দুপুরের মধ্যে ১৩ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৩ মে ২০২৬, ০১:৫৫
PostImage

ঢাকাসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


ঢাকাসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৩ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়ার আরেক পূর্বাভাসে জানানো হয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগ-এর অনেক জায়গায় এবং রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ ও খুলনা বিভাগ-এর কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে কিছু এলাকায় ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।