আন্তর্জাতিক

সৌদি বাদশাহর খরচে ১,০০০ বিদেশি ওমরাহ যাত্রী পাবেন হজের সুযোগ

detaillogo
ডেস্ক নিউজ
২৪ জুন ২০২৬, ১৩:২৫
PostImage

১,০০০ জন পুরুষ ও নারী ওমরাহ যাত্রীকে নিজ ব্যয়ে আতিথ্য দেওয়ার অনুমোদন দিয়েছেন সৌদি আরবের বাদশাহ


সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ বিশ্বের বিভিন্ন দেশের ১,০০০ জন পুরুষ ও নারী ওমরাহ যাত্রীকে নিজ ব্যয়ে আতিথ্য দেওয়ার অনুমোদন দিয়েছেন। সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ‘দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়কের মেহমানদের জন্য হজ, ওমরাহ ও পরিদর্শন কর্মসূচি’-এর আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করবে সৌদি আরবের ইসলামি বিষয়ক, দাওয়াহ ও নির্দেশনা মন্ত্রণালয়।


১৪৪৮ হিজরি বছরে চার ধাপে এ কর্মসূচি পরিচালিত হবে। প্রথম ধাপে এশিয়ার ১৬টি দেশের ২৫০ জন ওমরাহ যাত্রীকে আতিথ্য দেওয়া হবে। প্রথম ধাপে অন্তর্ভুক্ত দেশগুলো হলো— ইন্দোনেশিয়া, তিমুর-লেস্তে, ফিলিপাইন, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মিয়ানমার, লাওস, সিঙ্গাপুর, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, তাইওয়ান এবং মঙ্গোলিয়া।

এ উপলক্ষে সৌদি আরবের ইসলামি বিষয়ক মন্ত্রী ও কর্মসূচির তত্ত্বাবধায়ক আব্দুললতিফ আল-শেখ বাদশাহ সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


তিনি বলেন, মুসলিম বিশ্বের মানুষের জন্য ওমরাহ পালন এবং পবিত্র স্থানসমূহ জিয়ারত সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে সৌদি নেতৃত্বের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।আব্দুললতিফ আল-শেখ আরও বলেন, এই কর্মসূচি মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের আলেম, ধর্মীয় ব্যক্তিত্ব ও প্রভাবশালী মুসলিমদের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে।

সূত্র: সৌদি গেজেট।