আন্তর্জাতিক

দিল্লি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

detaillogo
ডেস্ক নিউজ
১০ অক্টোবর ২০২৬, ০৯:০৭
PostImage

ভারতের রাজধানী দিল্লিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে পুলিশ।


ভারতের রাজধানী দিল্লিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে পুলিশ। বেআইনিভাবে জমায়েতের অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টিভি৯।


প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) দিল্লির সাউথ অ্যাভিনিউয়ে নিজের বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী দোলা সেন ও নেতা ডেরেক ও’ব্রায়েনসহ দলের অন্য সদস্যরা।


একপর্যায়ে দিল্লি পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ধর্না প্রত্যাহার করে সেখান থেকে সরে যেতে বলে। তবে পুলিশের নির্দেশের পরও মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের অন্য নেতারা ধর্না চালিয়ে যান। পরে তাদের আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


সূত্র: টিভি৯।