রাজধানীর বনানী সামরিক কবরস্থান-এ পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-কে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি জানান। নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করছেন।
বুধবার বিকেলে কবর জিয়ারত শেষে তিনি বলেন, ‘চব্বিশের জুলাইয়ে সংঘটিত গণহত্যা ঠেকাতে রাষ্ট্রপতি কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি। এ কারণে তিনি এ দায় এড়াতে পারেন না।’
নাহিদ ইসলাম আরও বলেন, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে। পরবর্তীতে গণহত্যার দায়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে গ্রেপ্তার নিশ্চিত করতে হবে বলেও দাবি জানান তিনি।
এমআর/