সারাদেশ

রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক নূর নবী ভূঁইয়াকে সংবর্ধনা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৮ জুলাই ২০২৬, ১৫:২৭
PostImage

নবনিযুক্ত প্রশাসক মো. নূর নবী ভূঁইয়াকে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।


নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. নূর নবী ভূঁইয়াকে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।

শনিবার রূপগঞ্জে শানে সাহেবা জাতীয়-খতীব ফাউন্ডেশন, রূপগঞ্জ শাখা, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা নবনিযুক্ত প্রশাসককে সততা, নিষ্ঠা ও জনকল্যাণমূলক মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সংবর্ধনার জবাবে মো. নূর নবী ভূঁইয়া বলেন, তিনি জনগণের সেবায় সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে রূপগঞ্জ সদর ইউনিয়নের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন রূপগঞ্জ উপজেলা সভাপতি , মুফতি মোহাম্মদ মোসলেহ উদ্দিন সালেহী, সেক্রেটারি শাহ আহমাদুর রহমান জামালী। রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চু, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মোল্লা, শামীম ভূঁইয়াসহ বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।