বিনোদন

সাকিবের সঙ্গে তুলনা নয়, ব্যক্তিজীবন নিয়েও মুখ খুললেন পরীমনি

detaillogo
ডেস্ক নিউজ
৩০ জুলাই ২০২৬, ১৩:৪৫
PostImage

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি আবারও আলোচনায়।


ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি আবারও আলোচনায়। তবে এবার নতুন কোনো সিনেমা বা ব্যক্তিগত সম্পর্ক নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জনপ্রিয়তা, ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে তুলনা এবং ব্যক্তিজীবন নিয়ে করা মন্তব্যের জবাব দিয়েই খবরের শিরোনামে এসেছেন তিনি।


সম্প্রতি রাজধানীতে আয়োজিত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যা সাকিব আল হাসানের চেয়ে বেশি—এ বিষয়ে জানতে চাইলে পরীমনি বলেন, “সাকিব আল হাসান একজন আন্তর্জাতিক মানের মানুষ। বিশ্বজুড়ে তার পরিচিতি ও জনপ্রিয়তা। আর আমি তো দেশের গণ্ডি পেরিয়ে তেমন কোনো কাজই করিনি। সেই জায়গা থেকে তার সঙ্গে আমার কোনো তুলনাই চলে না।”


এছাড়াও পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত মন্তব্য ও প্রতিনিয়ত সমালোচনার বিষয়টি নিয়ে আরও কিছু কথা বলেন কিছুটা রসিকতা আর খানিকটা আক্ষেপের সুরে তিনি বলেন: ‘আমি জানি সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়। আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, গালি খাই! সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়, আমার বাচ্চাটার সঙ্গে দেখতে চায়। এতে কী আনন্দ, আমি জানি না।’


সংবাদ সম্মেলনে শুধু সাকিব ও বিয়ে নয়, কথা হয় পরীমনির প্রিয় ফুটবল দল আর্জেন্টিনাকে নিয়েও। কাতার বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি পরীমনির সমর্থন ছিল চোখে পড়ার মতো। আকাশি-সাদা জার্সি পরে ভিডিও বানানো থেকে শুরু করে লিওনেল মেসির প্রতি ভালো লাগার প্রকাশ- সবকিছুতেই তিনি ছিলেন সরব।


এক সাংবাদিক আর্জেন্টিনার হার নিয়ে তার অনুভূতি জানতে চাইলে পরীমনি আবারও স্বকীয় ভঙ্গিতে ঠাট্টা করে বলেন, ‘ভাই, এই রিস্ক থেকেই তো বলেছিলাম আবার বিয়ে করব (জিতলে)।’

উল্লেখ্য, বিশ্বকাপ চলাকালীন সেমিফাইনালের আগে পরীমনি ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছিলেন- আর্জেন্টিনা কাপ জিতলে তিনি আবার বিয়ে করবেন! মজার ছলে দেওয়া সেই পোস্ট মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়, যা নিয়ে সে সময় ব্যাপক চর্চা হয়েছিল।