নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় একটি ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা ডোবায় মরদেহটি দেখতে পান। এ সময় মরদেহটি গুইসাপ খাচ্ছিল বলে স্থানীয়রা জানান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি। নিহত ব্যক্তির পরিচয় ও কীভাবে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এদিকে, অর্ধগলিত মরদেহটি গুইসাপ খাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।