পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ওমরাহ পালন শেষে আগামী ৬ মার্চ সকালে তার ঢাকা ফেরার কথা রয়েছে। বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার অন্যতম একটি ধর্মীয় সফর।
এমআর/