তোকমা দানা (সবজা/বেসিল সিড) ছোট হলেও পুষ্টিগুণে ভরপুর। ফাইবার, আয়রন ও অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ এই বীজ রোজায় ইফতারে শরীর সতেজ রাখতে ও হজম ভালো রাখতে বিশেষভাবে উপকারী।
রমজানে দীর্ঘ সময় না খেয়ে থাকার পর শরীর দ্রুত পানিশূন্য হয়ে পড়ে। এ সময় তোকমা দানা ভিজিয়ে শরবত, লাচ্ছি বা স্মুদিতে মিশিয়ে খেলে তা দ্রুত শক্তি জোগাতে ও শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে।
তোকমা দানার উপকারিতা
১. শরীর ঠান্ডা রাখে
তোকমা দানা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। গরমের দিনে বা রোজায় ইফতারে এটি খেলে প্রশান্তি পাওয়া যায়।
২. রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক
উচ্চমাত্রার ফাইবার ধীরে ধীরে গ্লুকোজ শোষণে সাহায্য করে। ফলে রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধি কমাতে সহায়ক হতে পারে।
৩. ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে
পানিতে ভিজলে দানাগুলো ফুলে যায় এবং দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি দেয়। এতে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে।
৪. হজমে উপকারী
ফাইবারসমৃদ্ধ হওয়ায় গ্যাস্ট্রিক, অম্বল ও কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে এবং অন্ত্রের কার্যক্রম স্বাভাবিক রাখে।
৫. ত্বকের জন্য ভালো
অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের কোষ সুরক্ষা দেয় এবং ত্বক সুস্থ রাখতে সহায়তা করে।
৬. রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়
নিয়মিত সেবনে শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী হতে পারে।
যেভাবে খাবেন
এক গ্লাস পানিতে ১ চা চামচ তোকমা দানা ১০–১৫ মিনিট ভিজিয়ে রাখুন।
ফুলে গেলে শরবত, দুধ, লাচ্ছি বা ফলের জুসের সঙ্গে মিশিয়ে খান।
অতিরিক্ত খেলে পেট ফাঁপা বা অস্বস্তি হতে পারে। ছোট শিশুদের ক্ষেত্রে সাবধানে খাওয়ানো উচিত। ডায়াবেটিস বা অন্যান্য স্বাস্থ্যসমস্যা থাকলে নিয়মিত খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।
এমআর/