সারাদেশ

রূপগঞ্জ প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১০ মার্চ ২০২৬, ১৫:৫০
PostImage

নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেসক্লাব–এর আহ্বায়ক কমিটির উদ্যোগে এবং উপজেলার সকল সাংবাদিকদের সমন্বয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেসক্লাব–এর আহ্বায়ক কমিটির উদ্যোগে এবং উপজেলার সকল সাংবাদিকদের সমন্বয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৯ মার্চ) বিকেলে প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এস এ সোহেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি–এর সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।



অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—রূপগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মো. হানিফ মোল্লা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন সাংবাদিক আলম হোসেন, রাসেল আহমেদ, জয়নাল আবেদীন জয়, রিয়াজ হোসেন, পূর্বাচল প্রেসক্লাব–এর সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, সাংবাদিক ফোরামের সভাপতি নাজমুল হুদা, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার ও সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন ।রূপগঞ্জ উপজেলা বিএনপি নেতা সালাহউদ্দিন দেওয়ান, মুনতাসীর রহমান, রাসেল ভুঁইয়া, ভিপি তারেক, **নুর আলম**সহ আরও অনেকে। ইফতার মাহফিল ও আলোচনা সভায় রূপগঞ্জের প্রায় দুই শতাধিক সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, রূপগঞ্জ প্রেসক্লাবের ইতিহাসে এটাই প্রথম এত বড় পরিসরে ইফতার মাহফিলের আয়োজন। তারা সমাজের সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য সংবাদপত্রে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।


আলোচনা শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।


এমআর/