সৌদি আরব-এ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ১৪৪৭ হিজরি সনের রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং আগামী শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
বুধবার রাতে চাঁদ দেখার খবর প্রকাশ করেছে খালিজ টাইমস। খবরে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে যে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই বৃহস্পতিবার রমজানের শেষ দিন এবং ২০ মার্চ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।
ইসলামি আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী, রমজান বছরের নবম মাস এবং শাওয়াল দশম মাস। শাওয়াল মাসের প্রথম দিনেই বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে থাকেন।