রাজনীতি

স্বাধীনতা দিবসে ছাত্রশিবিরের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ ২০২৬, ১৪:৪৬
PostImage

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে তিনি বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের লক্ষ্য সামনে রেখে স্বাধীনতার চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সংগঠনটি কাজ করছে। বীর শহীদদের ত্যাগকে স্মরণীয় করে রাখতে দেশব্যাপী কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা উপকরণ বিতরণ এবং শাখা ও স্থানীয় পর্যায়ে রচনা, কুইজ, বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে।

এছাড়া সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ এবং বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে দেশের সার্বভৌমত্বের পক্ষে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সংগঠনের সব শাখাকে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

এমআর//