রাজনীতি

দৌলতদিয়া ট্রাজেডিতে শোক প্রকাশ জামায়াত আমিরের

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ ২০২৬, ১৮:০৮
PostImage

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ডা. শফিকুর রহমান।

বুধবার (২৫ মার্চ) রাত ৮টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শোক প্রকাশ করেন।


জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে ওঠার সময় সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৪৫ জন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শোকবার্তায় ডা. শফিকুর রহমান নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, মহান আল্লাহ তায়ালা যেন তাদের জান্নাতুল ফিরদাউস দান করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই কঠিন সময়ে তাদের নিরলস প্রচেষ্টা প্রশংসনীয়।

সবশেষে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, দুর্গতদের পাশে দাঁড়াতে এবং মহান আল্লাহর কাছে দোয়া করতে যেন সবাই এ ধরনের বিপদ থেকে হেফাজত পান।


এমআর//