বিনোদন

এবার বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০২ এপ্রিল ২০২৬, ০৬:২০
PostImage

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও শিশুশিল্পী সিমরিন লুবাবা-র বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের অবসান হয়েছে।


আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও শিশুশিল্পী সিমরিন লুবাবা-র বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের অবসান হয়েছে। নিজেই নতুন এক ফেসবুক পোস্টে বিষয়টি পরিষ্কার করেছেন তিনি।


মঙ্গলবার (৩১ মার্চ) বাগ্দত্তার সঙ্গে ছবি পোস্ট করে বিয়ের ইঙ্গিতপূর্ণ বার্তা দেওয়ার পরই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকে তাকে শুভেচ্ছা জানালেও, কেউ কেউ বাল্যবিবাহের অভিযোগ তুলে সমালোচনা করেন।


তবে বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় দেওয়া নতুন পোস্টে লুবাবা জানান, এটি বিয়ে নয়, বরং পারিবারিক সিদ্ধান্তে ঘরোয়া পরিবেশে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়েই তাদের বিয়ে সম্পন্ন হবে।


লুবাবা সকলের কাছে দোয়া কামনা করেছেন এবং বিষয়টি নিয়ে বিভ্রান্তি দূর করার চেষ্টা করেছেন।


উল্লেখ্য, ছোটবেলা থেকেই বিনোদন অঙ্গনে পরিচিত মুখ লুবাবা। তিনি প্রয়াত অভিনেতা আবদুল কাদের-এর নাতনি। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর নিয়মিত অভিনয় ও মডেলিং করলেও গত বছরের শেষ দিকে হঠাৎ করেই তিনি বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেন।