রাজনীতি

বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৭ এপ্রিল ২০২৬, ১৩:৪৭
PostImage

দেশের বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের নির্দেশনা দিয়ে ১৮৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগ।


দেশের বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের নির্দেশনা দিয়ে ১৮৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগ। মঙ্গলবার (৭ এপ্রিল) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ রায় প্রকাশ করা হয়। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী-এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

রায়ে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের প্রস্তাব অনুযায়ী তিন মাসের মধ্যে আদালতের জন্য একটি স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে। একইসঙ্গে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের ক্ষমতা আবারও সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।


এর আগে, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫’ জারি করে, যা উপদেষ্টা পরিষদের অনুমোদন পায়।

এ বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এই অধ্যাদেশের মাধ্যমে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে এবং বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে।


উল্লেখ্য, ১৯৯৫ সালে বিসিএস বিচার অ্যাসোসিয়েশনের মহাসচিব মাসদার হোসেন-এর দায়ের করা মামলার রায়ে ১৯৯৯ সালে আপিল বিভাগ বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে ঐতিহাসিক রায় দেন। প্রায় ২৬ বছর পর সেই রায়ের পূর্ণ বাস্তবায়নের অংশ হিসেবে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার পথ সুগম হলো।