রাজনীতি

চীন সফরে যাচ্ছে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৭ এপ্রিল ২০২৬, ১৪:৫৬
PostImage

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে চীন সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।


চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে চীন সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। ২০ সদস্যের এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রতিনিধিদলটি আগামী ১৬ এপ্রিল ঢাকা থেকে চীনের উদ্দেশ্যে রওনা দেবে এবং ২১ এপ্রিল দেশে ফিরে আসবে। সফরকালে বেইজিংয়ে চীনের কমিউনিস্ট পার্টি-এর আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বৈঠকে দুই দলের মধ্যে সহযোগিতা বৃদ্ধি ও অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।


গত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে তারেক রহমান-এর নেতৃত্বে সরকার গঠনের পর এই প্রথম কোনো বন্ধুপ্রতিম দেশের আমন্ত্রণে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বিদেশ সফরে যাচ্ছে। প্রতিনিধিদলের অধিকাংশ সদস্যই নবনির্বাচিত সংসদ সদস্য বলে জানা গেছে। সফরকারী প্রতিনিধিদলের মধ্যে রয়েছেন—বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু, ড. আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা নাজমুল হক নান্নু ও বেবী নাজনীন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিবুন নবী খান সোহেল, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, সহজলভ্য বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলসহ দলের অন্যান্য নেতারা।


এ সফরকে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।