রাজনীতি

সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৬ এপ্রিল ২০২৬, ১৭:০০
PostImage

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার (১৭ এপ্রিল) থেকে শুরু হবে বলে জানিয়েছেন


ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার (১৭ এপ্রিল) থেকে শুরু হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর নয়াপল্টন-এ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রিজভী বলেন, সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে আগ্রহী অনেকেই ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে দলীয় মনোনয়ন বোর্ড শুক্রবার বিকেল ৩টা থেকে সাক্ষাৎকার গ্রহণ শুরু করবে। তিনি জানান, এই বোর্ডের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং এতে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।


সাক্ষাৎকার কার্যক্রম দুই দিনে অনুষ্ঠিত হবে। শুক্রবার রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। আর শনিবার (১৮ এপ্রিল) চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই সাক্ষাৎকারের মাধ্যমে দলটি সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত প্রার্থী বাছাই করবে।