রাজনীতি

অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে: নাহিদ ইসলাম

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৯ এপ্রিল ২০২৬, ১৫:৩৩
PostImage

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অতীতে কেউ ছাত্রদল, ছাত্রশিবির বা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তা এনসিপিতে যোগদানের ক্ষেত্রে বাধা নয়।


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অতীতে কেউ ছাত্রদল, ছাত্রশিবির বা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তা এনসিপিতে যোগদানের ক্ষেত্রে বাধা নয়। তবে ফ্যাসিবাদ, গণহত্যা, চাঁদাবাজি বা দুর্নীতির সঙ্গে জড়িত কেউ দলে স্থান পাবেন না।

রোববার (১৯ এপ্রিল) রাজধানীর বাংলামোটর-এ দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আজ থেকে কেউ এনসিপিতে যোগ দিলে তিনি এনসিপির সংগঠক হিসেবেই কাজ করবেন এবং দলের আদর্শ ধারণ করে এগোবেন।”


তিনি আরও বলেন, যারা বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চান এবং দলের গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্বশীল রাজনীতি করতে আগ্রহী, তাদের সবাইকে এনসিপিতে স্বাগত জানানো হচ্ছে।

এনসিপির আহ্বায়ক জানান, বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে থাকা নেতারা এতদিন ভিন্ন অবস্থানে থাকলেও মূলত একই লক্ষ্য নিয়ে কাজ করেছেন। এখন তারা আনুষ্ঠানিকভাবে একত্রিত হচ্ছেন।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, দেশে নতুন কোনো স্বৈরতন্ত্রের উদ্ভব ঠেকাতে তাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে জনগণের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন এবং নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।