রাজনীতি

জাপানের উদ্দেশে রওনা দিলেন ডা. শফিকুর রহমান

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০২ মে ২০২৬, ০৩:৪০
PostImage

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ৭ দিনের সফরে জাপানে গেছেন।


জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ৭ দিনের সফরে জাপানে গেছেন।

শনিবার (২ মে) ভোররাতে তিনি জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। দলীয় সূত্র জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি রওনা হন।

এই সফরে তার সঙ্গে রয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মীর আহমাদ বিন কাসেম আরমান।

জামায়াত সূত্রে জানা গেছে, সফরকালে তিনি জাপানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। আগামী ৯ মে তার দেশে ফেরার কথা রয়েছে।