সারাদেশ

রাজধানীসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২২ জুন ২০২৬, ১৬:০৯
PostImage

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সোমবার (২২ জুন) রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে।


রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সোমবার (২২ জুন) রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে আতঙ্কিত হয়ে অনেক মানুষ ঘরবাড়ি ও ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন।


তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ভলকানো ডিসকভারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের মাত্র ১৬ কিলোমিটার গভীরে, যা তুলনামূলকভাবে অগভীর।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায়। রাজধানীর আগারগাঁও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার পূর্বে।


উল্লেখ্য, চলতি মাসে দেশে একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর আগে ১৮ জুন রাত ৯টা ২৯ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রার, ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রার এবং ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

বিশেষজ্ঞরা অপ্রয়োজনীয় আতঙ্কিত না হয়ে ভূমিকম্পের সময় নিরাপদ স্থানে অবস্থান এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন।