সারাদেশ

পূর্বাচলে নিষিদ্ধ সংগঠনের নাশকতা প্রতিরোধে যুবদলের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন

detaillogo
নিজস্ব প্রতিবেদক
৩০ জুন ২০২৬, ১৪:০১
PostImage

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের দাবিতে বিক্ষোভ মিছিল


নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছে রূপগঞ্জ ইউনিয়ন যুবদল। 


মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সারফারাজ মিয়ার নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে শোডাউনটি পূর্বাচলের ৩০০ ফুট সড়কের স্টেডিয়াম চত্বর থেকে শুরু হয়ে জলসিঁড়ি চত্বর প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়াম চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ মিছিল ও একটি পথসভা অনুষ্ঠিত হয়।


পথসভায় বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো ধরনের নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। তারা অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে যুবদলের নেতাকর্মীরা মাঠে রয়েছে।

কর্মসূচিতে যুবদল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন