ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে তার সফরের চূড়ান্ত সূচি এখনো নির্ধারিত হয়নি।
এনসিপি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে ভিসার জন্য আবেদন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার তার ভিসা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে বিমানের টিকিট সংগ্রহের প্রক্রিয়া চলছে।
এদিকে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদলও ইরান সফরে যাওয়ার কথা রয়েছে।