রাজনীতি

বিএনপি সরকার বিদ্যুতের বদলে হারিকেন-মোমবাতি দিয়েছে: হাসনাত আবদুল্লাহ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১০ জুলাই ২০২৬, ১৪:৫৭
PostImage

তিনি দাবি করেন, বর্তমান সরকার জনগণের হাতে বিদ্যুতের পরিবর্তে হারিকেন ও মোমবাতি তুলে দিয়েছে।


বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেশের বিদ্যুৎ পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি দাবি করেন, বর্তমান সরকার জনগণের হাতে বিদ্যুতের পরিবর্তে হারিকেন ও মোমবাতি তুলে দিয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে নোয়াখালী সুপার মার্কেটের সামনে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। কর্মসূচিতে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে মাইজদীর মফিজ প্লাজা থেকে পদযাত্রা শুরু হয়।


সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন, “বিএনপি সরকার ক্ষমতায় এসে মানুষের হাতে বিদ্যুতের পরিবর্তে হারিকেন ও মোমবাতি ধরিয়ে দিয়েছেন। আওয়ামী লীগ সরকারের আমরা সবাই বিদ্যুৎ নিয়ে প্রোপাগান্ডা করেছি। আগে মাঝে মাঝে বিদ্যুৎ যেত, এখন যায় না—মাঝে মাঝে আসে।”

তিনি সরকারের বিদ্যুৎ ব্যবস্থাপনার সমালোচনা করে বলেন, জনগণ বর্তমানে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে দলীয় নেতারা বর্তমান সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন এবং রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।