রাজনীতি

হবিগঞ্জে এনসিপির সমাবেশ শেষে সারজিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর হামলা

detaillogo
ডেস্ক নিউজ
২৮ জুলাই ২০২৬, ১৪:১৮
PostImage

‘জুলাই জাগরণ’ কর্মসূচি শেষে দলের দুই শীর্ষ নেতা সারজিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে।


হবিগঞ্জে গণভোটের রায় বাস্তবায়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই জাগরণ’ কর্মসূচি শেষে দলের দুই শীর্ষ নেতা সারজিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে।


মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে সমাবেশ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, হামলার পরপরই ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।


ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সারজিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারীকে হবিগঞ্জ সার্কিট হাউসে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে হামলায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ বা জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে।