আন্তর্জাতিক

জ্বালানি তেলের দাম বেড়ে যাচ্ছে, মধ্যপ্রাচ্যে অস্থিরতা বৃদ্ধি

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০১ মার্চ ২০২৬, ১৫:১৪
PostImage

ইরানে যুক্তরাষ্ট্র ও ইস্রায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। হামলার প্রভাবে ইরান হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে, যা বিশ্ব জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ রুট।


ইরানে যুক্তরাষ্ট্র ও ইস্রায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। হামলার প্রভাবে ইরান হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে, যা বিশ্ব জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ রুট।


বিশ্ববাজারে এই প্রভাব ইতোমধ্যেই দেখা দিয়েছে। অপরিশোধিত তেলের দাম প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল প্রায় ৮০ ডলারে পৌঁছেছে। বিশ্লেষকরা পূর্বাভাস দিয়েছেন, যদি পরিস্থিতি দীর্ঘায়িত হয়, তেলের দাম ১০০ ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে।


এনার্জি ও রিফাইনিং সংস্থা আইসিআইএসের ডিরেক্টর অজয় পারমার বলেন, “প্রধান প্রভাব হরমুজ প্রণালী বন্ধ হওয়া, যা সরবরাহ সীমিত করছে। বাজারে দীর্ঘ অস্থিরতা থাকলে দাম আরও বাড়তে পারে।”


প্রখ্যাত জ্বালানি গবেষণা সংস্থা রাইস্ট্যাড এনার্জি জানায়, হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় ১ কোটি ৫০ লাখ ব্যারেল তেল বিশ্ববাজারে ঢুকত, যা বর্তমানে বন্ধ। যদিও বিকল্প অবকাঠামো ব্যবহৃত হচ্ছে, বাজারে প্রতিদিন ৮০ লাখ থেকে ১ কোটি ব্যারেল তেলের ঘাটতি দেখা দিতে পারে।


বিশ্বজুড়ে এই সরবরাহ সংকটের ফলে তেলের দাম বাড়া ছাড়াও পরিবহণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি হচ্ছে।


সূত্র: রয়টার্স