আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে আশার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

detaillogo
ডেস্ক নিউজ
০৪ আগস্ট ২০২৬, ১৫:৩০
PostImage

তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে।


আন্তর্জাতিক জ্বালানি বাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সমঝোতার ইঙ্গিতের পর বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমে যায়।মঙ্গলবার (৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা জানান, হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়ে ওয়াশিংটন খুব দ্রুতই ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে পারে। এ ঘোষণার পরপরই আন্তর্জাতিক জ্বালানি বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়।


বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। তবে সম্ভাব্য সমঝোতার খবরে সরবরাহ সংকটের আশঙ্কা অনেকটাই কমে এসেছে।


এর প্রভাবে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI)-এর দাম প্রায় ৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৬ দশমিক ৩২ ডলারে নেমে এসেছে।

এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে জ্বালানির আন্তর্জাতিক বাজারে। যুক্তরাষ্ট্রের প্রধান তেল চুক্তি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৬ দশমিক ৩২ ডলারে নেমে এসেছে। পাশাপাশি, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট নর্থ সি ক্রুডের দামও হ্রাস পেয়ে প্রতি ব্যারেল ৮০ ডলারের নিচে নেমে গেছে।