রাজনীতি

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৯ আগস্ট ২০২৬, ১১:৩৫
PostImage

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনি।


স্বামীর মৃত্যুতে কারাগার থেকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনি। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম।


তিনি জানান, দীপু মনির মেয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আছে যে, উনি দিনের আলোতে সর্বোচ্চ বারো ঘণ্টার জন্য মুক্তি দিতে পারেন। এর বেশি হলে সরকারের অনুমোদনের প্রয়োজন হয়।’


দীপু মনির মেয়ের আবেদনের পর আইনি বিষয়গুলো নিয়ে তার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের এই কর্মকর্তা। মঙ্গলবার রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ।