রাজনীতি

প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট ২০২৬, ১৫:৪৮
PostImage

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী


সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একটি প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন গুলশান থানার ওসি দাউদ হোসেন।


এর আগে গত মে মাসে ওই প্রতারণা মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়।


মামলার নথি অনুযায়ী, রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির কথা বলে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে গুলশান থানায় মামলা করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার। ওই মামলায় আদালতের দেওয়া কারাদণ্ডের রায় কার্যকর করতেই বিদিশা এরশাদকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।