আন্তর্জাতিক

ইসরাইলের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি হিজবুল্লাহর

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৮ মার্চ ২০২৬, ১৫:০৬
PostImage

লেবাননের ইসলামি প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা রোববার (৮ মার্চ) ইসরাইল–এর সামরিক স্থাপনা ও উত্তরাঞ্চলের কয়েকটি শহর লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে।


লেবাননের ইসলামি প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা রোববার (৮ মার্চ) ইসরাইল–এর সামরিক স্থাপনা ও উত্তরাঞ্চলের কয়েকটি শহর লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে।


গোষ্ঠীটির বিবৃতি অনুযায়ী হামলার প্রধান লক্ষ্য ছিল হাইফা নৌঘাঁটি, মিসগাভ ঘাঁটি এবং নাহারিয়া শহর।


হিজবুল্লাহ দাবি করেছে, তাদের যোদ্ধারা হাইফা নৌঘাঁটি লক্ষ্য করে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর আগেও শনিবার একই স্থাপনায় হামলার দাবি করেছিল তারা।


এ ছাড়া উত্তর ইসরাইলের মিসগাভ ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে বলে জানায় সংগঠনটি। তাদের ভাষ্য অনুযায়ী, এই ঘাঁটি ইসরাইলি বাহিনীর একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক সুবিধা কেন্দ্র।


আরেক লক্ষ্যবস্তু ছিল নাহারিয়া শহর। সেখানে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটির দাবি, শহরটিকে আগে থেকেই সতর্ক করা হয়েছিল এবং সেই সতর্কবার্তার অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।


হিজবুল্লাহ বলছে, লেবানন–এর বিভিন্ন শহর, বিশেষ করে বৈরুত–এর দক্ষিণ শহরতলীসহ কয়েকটি এলাকায় ইসরাইলি হামলার জবাব হিসেবেই এসব আক্রমণ চালানো হয়েছে।


এদিকে লেবাননে অভিযানের সময় দুইজন ইসরাইলি সেনা সদস্য নিহত হয়েছে বলে ইসরাইল নিজেই স্বীকার করেছে।


সূত্র: আল জাজিরা।


এমআর/