সৌদি আরব–এর কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার থেকে বাংলাদেশকে উপহার হিসেবে দেওয়া খেজুর দেশের বিভিন্ন জেলায় বিতরণের জন্য বরাদ্দ দিয়েছে সরকার।
মোট ১২ হাজার ৫০০ কার্টন খেজুর বরাদ্দের মধ্যে নোয়াখালী জেলা পেয়েছে ২৪৩ কার্টন। এর মধ্যে হাতিয়া উপজেলা–র জন্য বরাদ্দ হয়েছে ২৫ কার্টন খেজুর।
এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন আব্দুল হান্নান মাসউদ, যিনি নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য।
মোট কত খেজুর পাচ্ছে হাতিয়া
এমপি জানান—প্রতিটি কার্টনে রয়েছে ৮ কেজি খেজুর, সেই হিসেবে ২৫ কার্টনে মোট ২০০ কেজি খেজুর হাতিয়ার জন্য নির্ধারিত হয়েছে।
তিনি বলেন, বরাদ্দকৃত খেজুরগুলো এখনও জেলা প্রশাসনের কার্যালয় থেকে হাতিয়ার প্রশাসনের কাছে পৌঁছায়নি। পৌঁছানোর পর উপজেলা প্রশাসনের মাধ্যমে সেগুলো বিতরণ করা হবে।
বিতরণের ক্ষেত্রে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে—এতিমখানা, হেফজখানা, কওমি মাদ্রাসা
এমপি হান্নান মাসউদ জানান, খেজুরের বরাদ্দ ও বিতরণ নিয়ে মানুষের কৌতূহল ও প্রশ্নের কারণে বিষয়টি পরিষ্কার করতেই তিনি সামাজিক মাধ্যমে বিস্তারিত তথ্য দিয়েছেন।
তিনি আরও বলেন, তিনি জবাবদিহিতামূলক রাজনীতিতে বিশ্বাস করেন এবং নাগরিকদের প্রশ্ন করার অধিকারকে ইতিবাচকভাবে দেখেন। তাই সচেতন নাগরিকদের ধন্যবাদও জানান তিনি।
সবশেষে তিনি আশ্বাস দেন, খেজুরগুলো হাতিয়ায় পৌঁছানোর পর প্রশাসনের মাধ্যমে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে নির্ধারিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিতরণ করা হবে।
এমআর//