ধর্ম

চাঁদ দেখার দোয়া ও এর তাৎপর্য

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৯ মার্চ ২০২৬, ১৪:৫২
PostImage

ইসলামী বর্ষপঞ্জি চাঁদ দেখার ওপর নির্ভরশীল।


ইসলামী বর্ষপঞ্জি চাঁদ দেখার ওপর নির্ভরশীল। হিজরি বছরের প্রতিটি মাসের শুরু ও শেষ নির্ধারিত হয় চাঁদ দেখার মাধ্যমে। বিশেষ করে রমজান, ঈদসহ গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর সময় নির্ধারণেও এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মুহাম্মদ (সা.) নতুন চাঁদ দেখে আল্লাহর কাছে কল্যাণের দোয়া করতেন।

চাঁদ দেখার দোয়া

اَللهُ أَكْبَرُ اَللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيْمَانِ وَالسَّلاَمَةِ وَالْإِسْلاَمِ وَالتَّوْفِيْقِ لِمَا تُحِبُّ وَتَرْضَى، رَبِّىْ وَرَبُّكَ اللهُ

উচ্চারণ :

আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ।

অর্থ :

হে আল্লাহ! তুমি এই চাঁদকে আমাদের ওপর উদিত করো নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে। (হে চাঁদ) আমার ও তোমার প্রতিপালক আল্লাহ।

হাদিসের বর্ণনা

তালহা ইবনে উবাইদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, মুহাম্মদ (সা.) যখন নতুন চাঁদ দেখতেন, তখন তিনি এই দোয়া পড়তেন।

এই দোয়া মুসলমানদের জন্য একটি সুন্দর আমল, যা নতুন মাসের সূচনায় আল্লাহর কাছে শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনার শিক্ষা দেয়।


এমআর/