হজ-এর অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা পবিত্র আরাফার ময়দানে লাখো হাজির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে হজের মূল খুতবা।
মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ সময় বিকাল ৩টা ২০ মিনিটের দিকে শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি মক্কার মসজিদে নামিরা থেকে খুতবা প্রদান শুরু করেন।
খুতবায় তিনি বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, হজ মুসলমানদের পারস্পরিক পরিচয়, সম্প্রীতি ও সহযোগিতার এক অনন্য প্রতীক।
শায়খ হুদাইফি মুসলিমদের কঠিন সময়ে ধৈর্য ধারণ, ঐক্যবদ্ধ থাকা এবং আল্লাহর প্রতি গভীর আনুগত্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আল্লাহকে ভয় করো, কারণ তাকওয়ার মাধ্যমেই পরকালে মুক্তি লাভ সম্ভব।”
খুতবায় তিনি হাজিদের সততা বজায় রাখা, মিথ্যাচার ও গিবত থেকে দূরে থাকারও আহ্বান জানান। একই সঙ্গে মুসলিম উম্মাহর শান্তি, উন্নতি এবং হাজিদের হজ কবুলের জন্য বিশেষ দোয়া করা হয়।
খুতবা শেষে হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করেন। পরে হজের পরবর্তী আনুষ্ঠানিকতা পালনের জন্য তারা মিনার উদ্দেশ্যে রওনা হন।
উল্লেখ্য, মসজিদে নামিরা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। বিদায় হজের সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.) এখানেই ঐতিহাসিক ভাষণ প্রদান