ধর্ম

নৃশংস অপরাধ কমাতে একমাত্র সমাধান শরিয়া আইন: শায়খ আহমাদুল্লাহ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২০ মে ২০২৬, ১৫:২৫
PostImage

রাজধানীর মিরপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তার হত্যাকাণ্ডের মতো নৃশংস অপরাধ কমাতে একমাত্র সমাধান হিসেবে শরিয়া আইনকে উল্লেখ করেছেন


রাজধানীর মিরপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তার হত্যাকাণ্ডের মতো নৃশংস অপরাধ কমাতে একমাত্র সমাধান হিসেবে শরিয়া আইনকে উল্লেখ করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। বুধবার (২০ মে) বিকেলে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, সাত বছরের শিশুরাও যাদের কাছে নিরাপদ নয়, তারা মানুষ নয় বরং নরপিশাচ। এমন নৃশংসতার মাত্রা কমাতে শরিয়া আইনই একমাত্র সমাধান।


তিনি আরও মন্তব্য করেন, ইসলামবিহীনতা, নৈতিক অবক্ষয়, বিকৃত রুচি, অবাধ অনৈতিকতা এবং অপরাধের যথাযথ বিচার না হওয়া এসব অপরাধকে বাড়িয়ে দিচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর পাশাপাশি কঠোর আইনের শাসন প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে মিরপুরের একটি বাসা থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে তার মাথা উদ্ধার করা হয়। ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

পুলিশের ধারণা, শিশুটি বিকৃত মানসিকতার শিকার হয়ে শ্বাসরোধে হত্যার শিকার হয় এবং পরে মরদেহ গুমের চেষ্টা করা হয়।