আন্তর্জাতিক

দুবাইয়ে ইউক্রেনীয় ড্রোন ডিপোতে ইরানি হামলা, নিহতের আশঙ্কা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৮ মার্চ ২০২৬, ১৭:৩০
PostImage

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সংযুক্ত আরব আমিরাতের দুবাই–এ অবস্থিত একটি ইউক্রেনীয় ড্রোন ডিপোতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান।


ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সংযুক্ত আরব আমিরাতের দুবাই–এ অবস্থিত একটি ইউক্রেনীয় ড্রোন ডিপোতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান। এতে অন্তত ২১ জন ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।


শনিবার (২৮ মার্চ) ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


আইআরজিসির দাবি, দুবাইয়ে একটি ইউক্রেনীয় অ্যান্টি-ড্রোন সিস্টেম সংরক্ষণাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটি ধ্বংস করা হয়েছে। হামলার সময় সেখানে ২১ জন ইউক্রেনীয় উপস্থিত ছিলেন, যাদের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।


আইআরজিসির খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র জানান, এ হামলায় যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি থাকা স্থানগুলোকেও লক্ষ্য করা হয়েছে। পাশাপাশি ইউক্রেন-সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে টার্গেট করা হয়।


তিনি আরও দাবি করেন, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ও নৌবাহিনীর যৌথ অভিযানে স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।এর আগে, ইরানের পক্ষ থেকে দাবি করা হয় যে তারা যুক্তরাষ্ট্রের ১৭টি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। এ তথ্য জানান দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র আবোলফজল শেখারচি।