রাজনীতি

সরকারের কথা শুনলে মনে হয় দেশে যেন সোনার নহর বইছে: জামায়াত আমির

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৬ এপ্রিল ২০২৬, ১২:১৬
PostImage

জ্বালানি নীতি ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান।


জ্বালানি নীতি ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান।


সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব-এ জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, সরকারি দলের মন্ত্রী ও সংসদ সদস্যদের বক্তব্য শুনলে মনে হয় বাংলাদেশ যেন তেলের ওপর ভাসছে। কিন্তু বাস্তবে জ্বালানি সংকট ভয়াবহ রূপ নিয়েছে। তিনি অভিযোগ করেন, পেট্রোল পাম্পগুলোতে জ্বালানির জন্য দীর্ঘ লাইন থাকলেও সরকার রিজার্ভ বেশি থাকার দাবি করে প্রকৃত পরিস্থিতি আড়াল করছে। সংসদে এ বিষয়ে আলোচনা করতে চাইলে বিরোধীদের নোটিশও গ্রহণ করা হয় না বলে দাবি করেন তিনি।


কৃষি খাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেচের জন্য জ্বালানি না পেয়ে কৃষকরা চরম বিপাকে পড়েছেন, যা ভবিষ্যতে খাদ্যঘাটতির ঝুঁকি তৈরি করতে পারে। শিক্ষা খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, জ্বালানি সংকট মোকাবিলার নামে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত শিশুদের ভবিষ্যতের জন্য হুমকি হতে পারে। করোনাকালে পড়াশোনার ক্ষতির উদাহরণ টেনে তিনি বলেন, একই পরিস্থিতি তৈরি হলে ঝরে পড়ার হার বাড়বে।


গণভোট প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, জনগণের রায় অস্বীকারের মাধ্যমে দেশে আবারও ফ্যাসিবাদের পথ তৈরি হচ্ছে। তিনি বলেন, জনগণ ও নতুন প্রজন্ম এ ধরনের পরিস্থিতির বিরুদ্ধে অবস্থান নিতে প্রস্তুত রয়েছে।