সারাদেশ

৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’, ৭ নভেম্বর সরকারি ছুটিসহ ‘বিপ্লব ও সংহতি দিবস’

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৬ এপ্রিল ২০২৬, ১৫:২০
PostImage

সরকার ৬ জুলাইকে ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বরকে ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।


সরকার ৬ জুলাইকে ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বরকে ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান নাসিমুল গণি। তিনি জানান, ৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে পালন করা হলেও এদিন কোনো সরকারি ছুটি থাকবে না। তবে ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালিত হবে এবং এদিন সরকারি ছুটি থাকবে।


মন্ত্রিপরিষদ বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা, ২০২৫ নিয়েও আলোচনা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে সৌরবিদ্যুৎ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে একটি কমিটিও গঠন করা হয়েছে।

এছাড়া মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।