আন্তর্জাতিক

লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

detaillogo
ডেস্ক নিউজ
১৬ এপ্রিল ২০২৬, ১৬:৫৫
PostImage

লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জিএমটি রাত ৯টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে, যা বাংলাদেশ সময় ভোর ৩টার সমান।


নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর সঙ্গে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে।


তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-এর উপস্থিতিতে ওয়াশিংটন ডিসিতে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়, যা গত ৩৪ বছরের মধ্যে প্রথম।ট্রাম্প বলেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং রুবিওকে তিনি নির্দেশ দিয়েছেন, তারা জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনের সঙ্গে সমন্বয় করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবেন।অন্যদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই অস্থায়ী যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এর ফলে সংঘাতে বাস্তুচ্যুত মানুষ নিজেদের ঘরে ফিরতে পারবেন।


উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর লেবাননভিত্তিক গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলায় জড়িয়ে পড়ে। মার্চের শুরু থেকে ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে, যেখানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।

যদিও এর আগে ইরানকে ঘিরে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, লেবানন পরিস্থিতি আলাদা থাকায় সেখানে সংঘাত অব্যাহত ছিল। নতুন এই যুদ্ধবিরতি পরিস্থিতি শান্ত করার ক্ষেত্রে কতটা কার্যকর হবে, তা এখন দেখার বিষয়।