আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৭
PostImage

ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত আটজন নিহত হয়েছেন।


ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সেকাদাউ অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।


বার্তা সংস্থা রয়টার্স এর খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী, একজন পাইলট ও একজন কো-পাইলট ছিলেন। দুর্ঘটনায় তাদের সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে মেলাউই রিজেন্সি থেকে উড্ডয়ন করার পর সকাল ৮টা ৩৯ মিনিটে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।


সেকাদাউ পুলিশের এক কর্মকর্তার বরাতে জাকার্তা গ্লোব জানিয়েছে, দুর্ঘটনাস্থল শনাক্ত করা গেলেও দুর্গম এলাকা ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালেও কম দৃশ্যমানতা এবং প্রতিকূল পরিবেশের কারণে তৎপরতা ধীরগতিতে চলছে।