সারাদেশ

ঘুষ না পেয়ে সাংবাদিকদের অবরুদ্ধ, মোবাইল ছিনতাইয়ের অভিযোগে নবীনগর ভূমি অফিসে উত্তেজনা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২৬, ১৪:০৬
PostImage

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ দাবিকে কেন্দ্র করে সাংবাদিকদের লাঞ্ছিত, মোবাইল ছিনতাই এবং অফিসের ভেতরে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ দাবিকে কেন্দ্র করে সাংবাদিকদের লাঞ্ছিত, মোবাইল ছিনতাই এবং অফিসের ভেতরে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলমাস নামে এক ব্যবসায়ী জমির খারিজ (নামজারি) করতে নবীনগর ইউনিয়ন ভূমি অফিসে গেলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) শামসুদ্দোহা ও অফিস সহায়ক হাবিবুর রহমান তার কাছে ৪০ হাজার টাকা ঘুষ দাবি করেন।


এ বিষয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহের চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, ঘুষ লেনদেনের বিষয়টি মোবাইল ও ক্যামেরায় ধারণ করতে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিযুক্ত কর্মকর্তারা।


তারা সাংবাদিকদের ওপর চড়াও হয়ে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেন। শুধু তাই নয়, প্রতিবাদ করলে তিনজন সাংবাদিকসহ কয়েকজন সেবাগ্রহীতা ও অফিসের কর্মচারীদের ভেতরে রেখে অফিসের প্রধান ফটকে বাইরে থেকে তালা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তারা।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।