সারাদেশ

রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের নিয়ে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২৬, ১৪:৪৯
PostImage

নারায়ণগঞ্জের রূপগঞ্জ-এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২৫ জন এতিম শিক্ষার্থীকে নিয়ে সময় টেলিভিশন-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।


নারায়ণগঞ্জের রূপগঞ্জ-এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২৫ জন এতিম শিক্ষার্থীকে নিয়ে সময় টেলিভিশন-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।


শুক্রবার দুপুরে উপজেলার ইছাপুরা বাজার এলাকায় পূর্বাচল প্রেসক্লাব প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্বাচল প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের সাংবাদিক রাশেদুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন।


এছাড়া বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন এটিএন বাংলা অনলাইনের নিউজ এডিটর আল ইমরান, ৭১ টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেন খান, দেশ টেলিভিশনের সাংবাদিক রাসেল মাহমুদ, নাগরিক টেলিভিশনের সাংবাদিক মাহবুব আলম প্রিয়, দেশ রূপান্তরের আতাউর রহমান সানী, এটিএন বাংলার রাজু আহমেদ ও চ্যানেল এস-এর সাজেদুর রহমানসহ আরও অনেকে।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত শেষে অতিথিরা এতিম শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং সময় টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।