সংসদে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, বর্তমানে দেশে মজুত থাকা গ্যাস দিয়ে আগামী প্রায় ১২ বছর পর্যন্ত চাহিদা পূরণ করা সম্ভব।
রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামাল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশে মোট উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ ২৯.৭৪ ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ২২.১১ ট্রিলিয়ন ঘনফুট উত্তোলন করা হয়েছে। ফলে ২০২৬ সালের শুরুতে অবশিষ্ট মজুত রয়েছে প্রায় ৭.৬৩ ট্রিলিয়ন ঘনফুট।
তিনি আরও জানান, নতুন কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কৃত না হলে এবং বর্তমান হারে (প্রতিদিন প্রায় ১৭০০ মিলিয়ন ঘনফুট) সরবরাহ অব্যাহত থাকলে এই মজুত দিয়ে প্রায় ১২ বছর চাহিদা পূরণ করা সম্ভব হবে।
গ্যাস অনুসন্ধান কার্যক্রম জোরদার করতে পেট্রোবাংলা-র মহাপরিকল্পনার আওতায় ৫০ থেকে ১০০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ২৬টি কূপ খনন ও ওয়ার্কওভার সম্পন্ন হয়েছে এবং বাকিগুলোর কাজ চলমান।
এছাড়া বাপেক্স-এর মাধ্যমে ব্লক-৭ ও ৯-এ ৩৬০০ কিলোমিটার ২ডি সাইসমিক জরিপ শেষ হয়েছে এবং ডাটা প্রক্রিয়াকরণ চলছে। অন্যদিকে বিজিএফসিএল-এর উদ্যোগে হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা এলাকায় ৩ডি সাইসমিক জরিপের প্রস্তুতি চলছে।
সরকার ভবিষ্যতে আরও বিস্তৃত এলাকায় গ্যাস অনুসন্ধান কার্যক্রম চালানোর